Tuesday, July 7, 2015


না বলা কথা

কে তুমি? কোথাই দেখেছি তোমায়? কবে দেখেছি? কই মনে পড়ছে না তো?
তোমার এই প্রশ্নের উত্তর সেদিন আমার কাছে ছিল, কিন্তু দিতে পারি নি। যদি আমার উত্তরে তুমি কষ্ট পাও তাহলে আমি আমাকে কখনও ই ক্ষমা করতে পারব না। শুধু নিরবে চোখের পানিতে বুক ভাসিয়েছি। আজ যখন তুমি নেই তখন বলছি,আমি সেই যাকে কখনও তুমি পাগলের মত ভালবাসতে! যাকে একবার দেখার জন্য তুমি সবকিছু করতে পারতে। ভাবতে অবাক লাগে সেই তুমি এই আমাকে এভাবে ভুলে গেলে। আমি তো তোমাকে আজও ভুলতে পারিনি। আজ আমার মনের ভিতর শুধু তোমাকেই খুঁজে বেড়াই। আমাদের ভালবাসা কি এতই  ই ঠুনকো ছিল যে একটা ধর্মের ঝড় এসে সব পালটে দিল? আচ্ছা ধর্ম ,সমাজ এগুলোই সব আমাদের ভালোবাসা কি কিছুই না? তুমি শুধু লোকচক্ষু কেই বড় মনে করলে,আর আমাদের ভালোবাসাকে এভাবে লুণ্ঠিত করে চলে গেলে। আমার হৃদয় টা তো আজও তোমাকে ভেবে বারবার ক্ষত বিক্ষত হচছেতুমি তো অবলীলায় তোমার ঘর সংসার করে যাচ্ছ। তবুও কোন আক্ষেপ নেই ,নেই কোন অভিযোগ, নেই কোন  অভিমান! আছে শুধু একবুক ভালোবাসা যার কোন পরিধি নেই,কোন শেষ নেই, কোন সিমানা নেই, যা শুধু শুরু হতেই জানে কিন্তু শেষ কিভাবে হতে হয় তা জানে না। আর কেন তা হবে বল! আমি তো তুমি ছাড়া আর কাউকে কখনও ভালবাসতে পারিনি। তাই আজ আমার বাস্তবে তোমাকে না পেলেও কল্পনায়  তো তুমি  আমার শুধুই আমার। সেখানে কারও কোন হস্তক্ষেপ নেই,কোন বাধা নেই। যদি কিছু থেকে থাকে তা শুধু তোমার আমার আজন্ম লালিত স্বপ্নগুলো । আচ্ছা আমার কল্পনায় থাকতেও কি তোমার কোন আপত্তি আছে? যদি থাকে তবে সেখানেও তোমার ই জয় হোক। আমি তো সব সময়ই চেয়েছি তুমি জয়ী হ কারন তোমার জয়ের মাঝেই তো আমার প্রেমের সার্থকতা। আমি তবে নিঃস্ব হাতে, রক্তিম হৃদয়ে তোমারি অপেক্ষা করে যাব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যে নিঃশ্বাসের প্রতিটি কনায় আছ তুমি। শুধুই তুমি!

আজ তবে এখানেই থাক অনেক কথা বলে ফেললাম, কি করব বল এই না বলা কথা গুলো আর তো বুকের ভিতর চেপে রাখতে পারলাম না। বুকের ভিতর একটা চাপা কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস টা ভারী হয়ে আসছিলো। তাই ভাবলাম আমার কিছু "না বলা কথা" যদি তোমাকে বলে আর কিছু দিন তোমার স্মৃতি আঁকড়ে ধরে তোমার অপেক্ষা করার সুযোগ টা যদি পেয়ে যাই, আর সেই সুযোগে যদি তুমি ফিরে আস আমার  পৃথিবীতে। বড় বেশি মনে পড়ে তোমায়!!!                              

------------বৃষ্টি
                                   

Monday, June 15, 2015

What`s going on

Every day ,every thing is changing in there own way . Nothing or no one couldn`t time to wait for anything or anyone else. every one is busy to make money , bcz now a day`s money is everything for us. Someone`s dream or some other`s necessity to earn money . No one think about other`s emotion .......

              But no one think that every moment we take a step to the graveyard. For money ,luxury, & happiness is our main target ,for all of those thing we miss the every happy moment of our life , we miss the suitable journey with our family and friend`s . So this reason i just want to say that                                                            
          What`s going on...................